রোনালদোর ৫০০ গোল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬ , ০৬:২৮ পিএম


রোনালদোর ৫০০ গোল

সদ্যই বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই আনন্দের রেশ না কাটতেই তার সাফল্যে যোগ হলো আরো একটি পালক। ক্লাব ফুটবলে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

বিজ্ঞাপন

৪র্থ বার ব্যালন ডি’অর জয়ের সুখস্মৃতি সঙ্গী করে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব আমেরিকার বিপক্ষে খেলতে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ম্যাচেই এ কীর্তি গড়েন তিনি। অবশ্য মাইলফলক গড়া গোলটির দেখা পেতে তাকে ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। শেষ বাঁশি বাজার সামান্য আগে হামেস রদ্রিগেজের পাস থেকে বল পেয়ে তা জালে জড়িয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছান সিআরসেভেন।

ক্রিশ্চিয়ানো রোনালদোর অনন্য মাইলফলক স্পর্শের দিনে সেমিফাইনাল বাধা উতরে গেছে রিয়াল মাদ্রিদ। ক্লাব আমেরিকাকে তারা হারিয়েছে ২-০ গোলে। স্প্যানিশ জায়ান্টদাদের হয়ে ম্যাচের ৪৫ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

বিজ্ঞাপন

ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে রিয়াল মাদ্রিদকে লড়তে হবে জাপানের ক্লাব কাশিমা আন্টলার্সের সঙ্গে।

বিজ্ঞাপন

২০০২ সালে পর্তুগালের ক্লাব স্পোর্টিংয়ের জার্সি গায়ে পেশাদারি ফুটবলে নাম লেখান ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু শুরুটা খুব একটা জাঁকালো হয়নি তার। ক্লাবটির হয়ে ৩১টি ম্যাচ খেলে করেন ৫ গোল। এরপর পাড়ি জমান ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে।২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যানইউর জার্সি গায়ে ২৯২টি ম্যাচ খেলে করেন ১১৮ গোল।তবে রোনালদো নিজের সেরা সময়টা কাটাচ্ছেন রিয়াল মাদ্রিদে। ২০০৯ থেকে এখন পর্যন্ত রিয়ালের হয়ে ৩৬৬টি ম্যাচ খেলে করেছেন ৩৭৭ গোল। এ ক্লাবের হয়েই নিজের নামের পাশে ৫০০ গোল যোগ করলেন ৪ বারের ব্যালন ডি’অর জয়ী।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission